মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন, ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-৩০ ২২:৫৫:৫৩

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান সংক্রান্ত সিদ্ধান্তে কেউ আপত্তি জানাতে চাইলে এখন থেকে তারা আপিল করার সুযোগ পাবেন। এ লক্ষ্যে সরকার গঠন করেছে সাত সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’।
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী গঠিত এ কমিটির সভাপতি করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ এম মোয়াজ্জেম হোসেন, এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপিল আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যেই কমিটি সংশ্লিষ্ট বিষয়ের নিষ্পত্তি করবে। সাংবাদিকদের স্বচ্ছতা ও ন্যায্যতার নিশ্চয়তা দিতেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

কীওয়ার্ডস: প্রেস অ্যাক্রিডিটেশন, আপিল কমিটি, সাংবাদিক নিয়ন্ত্রণ


এ জাতীয় আরো খবর