সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-৩০ ২১:৫৯:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  ও ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ,১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গত বুধবার(২৯ অক্টোবর) বিকাল থেকে বৃহস্পতিবার(৩০ অক্টোবর) ভ্রো পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,বৃহস্পতিবার ভোর ৫টায় বিশেষ তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ফতেপুর  বিওপি পরিচালিত অভিযানে জব্দ হয় ৪৭ বোতল মদ। এ সব শিবগঞ্জ থানায়  জমা করা হবে বলেও জানান অধিনায়ক।
এর আগে গত বুধবার বিকাল  থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা  সীামন্তে এবং  সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট(আইসিপি)  এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। চাঁপাইনরবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯ বিজিবি)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দ্াইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জব্দ হয়  ফোন। আইসিপি এলাকা থেকে জব্দ হয়  কমমেটিকস। এসব পণ্য কাস্টমস এ জমা করা হবে। এছাড়া বুধবার বিকালে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতওে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত  বলেও জানান অধিনায়ক। 


এ জাতীয় আরো খবর