বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সোনাগাজীর ওলামা বাজারে জাহান আরা বিউটি ফাউন্ডেশনের সাইনবোর্ড স্থাপন

  • সোনাগাজী প্রতিনিধি
  • ২০২৫-১০-২৮ ১৬:১৪:৪২

ফেনীর সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজারের সন্নিকটে মজিবুল হক সারেং বাড়ি দরজায় জাহান আরা বিউটি ফাউন্ডেশনের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। 
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সমন্বয়ক প্রাক্তন সাংবাদিক কেন্দ্রীয় শিক্ষকনেতা আমির হোসেন আমু'র সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক জাহান আরা বেগম বিউটি'র চাচা নুরুল আমিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইনবোর্ড- ও ফলক উন্মোচন করেন, মরহুম গিয়াস উদ্দিন চেয়ারম্যানের সন্তান সাব্বির রায়হান তারেক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিমাংশু বিকাশ দাস, আবদুর রহমান মামুন, আবু সুফিয়ান বিকম,ফাউন্ডেশনের সমন্বয়ক আনোয়ার হোসেন টিপু, ওলামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীনেশচন্দ্র দাস, আবদুল্যাহ আল মামুন বাবুল মিয়া,আবদুল মান্নান, হক সাহাব, আবদুল মান্নান, ফাউন্ডেশনের সংগঠক আলমগীর হোসেন বিজয়, ছাত্রনেতা হিমেল হাসান ব্যবসায়ী নুর নবী, আবদুল্যাহ মাসুদ, আবু আহমদ,নুর নবী কালাম প্রমুখ। 
সামাজিক মানবিক উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত জনহিতকর ফাউন্ডেশনের অফিসটি আগামী বিজয় দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। 

 


এ জাতীয় আরো খবর