মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নওগাঁয় গরুবোঝাই ট্রলি উল্টে দুই ব্যবসায়ী নিহত, আহত ৭

  • নওগাঁ প্রতিনিধিঃ
  • ২০২৫-১০-২৫ ১০:৪৯:৪০
ছবি: সংগৃহীত।

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)। পুলিশ জানিয়েছে, তারা গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সকালে জয়পুরহাটের উদ্দেশে গরু নিয়ে রওনা হলে পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়।
ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী মারা যান। আহত সাতজনকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কীওয়ার্ডস: নওগাঁ দুর্ঘটনা, ধামইরহাট ট্রলি উল্টে মৃত্যু, গরুবোঝাই ভটভটি


এ জাতীয় আরো খবর