দক্ষিণ কোরিয়ার এক নারী গত ১৫ বছরে প্রায় ৪০০ বার কসমেটিক সার্জারি করেছেন। এই সৌন্দর্য-পরিবর্তনের যাত্রায় তার ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি কোরিয়ান উন, যা প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার সমান।
‘ইটস ওকে টু নট বি ওকে’ নামের জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে গিল লি ওন নামের ওই নারী জানান, ২০১০ সালে প্রথমবার সার্জারি করান তিনি। তখন ওজন বাড়ার কারণে নানা কটূক্তির শিকার হতেন। পরে সাবেক প্রেমিকের তিরস্কার ও সমালোচনা তাকে আরও সার্জারির দিকে ঠেলে দেয়।
এ পর্যন্ত গিল লি ওন কপালে ফ্যাট গ্রাফটিং, ডাবল আইলিড, নাক ও ঠোঁট সংশোধন, চিবুক ও গাল সার্জারি, শরীরের লিপোসাকশন, ফিলার ও স্টেম সেল ট্রিটমেন্টসহ শতাধিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
নিজের পরিবর্তন নিয়ে তিনি বলেন, “এখন আমি আত্মবিশ্বাসী, এই রূপান্তর নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”
যদিও চিকিৎসকরা তাকে আর সার্জারি না করার পরামর্শ দিয়েছেন, তবুও তিনি নিয়মিত ডার্মাটোলজি ও হার্বাল ক্লিনিকে যান তার তরুণ্য ধরে রাখতে।
কীওয়ার্ডস:কসমেটিক সার্জারি, দক্ষিণ কোরিয়া, গিল লি ওন