চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির কম্পিউটর প্রকৌশল বিভাগের ছাত্রী নাফিসা আহসান মাহি রাজশাহী অঞ্চল থেকে ‘মার্কস ডেজার্ট কুইন’ নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই রান্না প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এলাকাভিত্তিক চ্যাম্পিয়ন হিসেবে তাকে মুকুট পরিয়ে দেয়া হয়। উপহার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় স্বর্ণপদক। তিনি সরাসরি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রীপাড়া মহল্লার নাজমুল আহসান ননী ও দিনা আহসানের বড় মেয়ে। নাফিসা আহসান মাহি সকলের দোয়াপ্রার্থী।