ডুমুরিয়ায় MK Method ক্যারিয়ার কেয়ার শাখার শুভ উদ্বোধন হয়েছে
- খান মহিদুল ইসলাম,
-
২০২৫-১০-১৭ ২০:৪৬:৩৫
- Print
ডুমুরিয়া প্রতিনিধি,
ডুমুরিয়ার একমাত্র IT Agency, Galgo Agency এর উদ্যোগে, শুক্রবার বিকাল তিন'টায় চৌরঙ্গী মোড়, গ্যালগো এজেন্সির নীচতলায় MK Method ক্যারিয়ার কেয়ার ডুমুরিয়া শাখা শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। MK Method ক্যারিয়ার কেয়ার ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলাতে শাখা রয়েছে। উক্ত কোচিং সেন্টারে সুদক্ষ শিক্ষক দ্বারা
প্রাইমারী,শিক্ষক নিবন্ধন, নার্সিং ভর্তি, ক্যাডেট ভর্তি বিষয়ে পড়ানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ খিজির হোসেন,(Founder & Chairman Mk method,
লেখক Foundation of Math)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন, মোঃ মেজবাহ উদ্দীন ( co- Founder & MD Galgo Agency)ও সাংবাদিক আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক গাজী সোহেল আহম্মেদ, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ছাত্র ছাত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Mk Method ডুমুরিয়া শাখার পরিচালক সৈয়দ মেহেদী হাসান ( Co - Founder & Chairman Galgo agency, Computer Trainer Upazila E-center, Dumuria, Khulna)