বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

কোম্পানীগঞ্জে নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১০-১৩ ২০:৪৪:৩৯

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে মানববন্ধন, বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার সময় চৌধুরীহাট বাজারে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন,চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক
সভাপতি নুরুল আমিন মাসুদ ও নুর মোহাম্মদ মিষ্টারের যৌথ উদ্যােগে এবং চৌধুরীহাট বাজার এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রোড ব্লকেড কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
এসময় উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার নুর আলম মামুন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল হক জামসেদ,ইউনিয়ন যুবদল নেতা মইনুল ইসলাম শাকিব,সাবেক ছাত্রদল নেতা শারাফাত আলী সোহাগ,ইউনিয়ন যুবদল নেতা মামুন পাটোয়ারী, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ ইউছুপ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

 


এ জাতীয় আরো খবর