বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ যানজটে আটকে মোটরসাইকেলে রওনা সড়ক উপদেষ্টা ফাওজুল কবির

  • বি,বাড়িয়া প্রতিনিধি
  • ২০২৫-১০-০৮ ১৪:০৫:২৩
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলেই গন্তব্যের পথে রওনা হতে বাধ্য হন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। এরপর গাড়িবহর নিয়ে মহাসড়ক পরিদর্শনের উদ্দেশ্যে সরাইল-বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি।
তবে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছেই ঘণ্টাব্যাপী যানজটে আটকে পড়েন উপদেষ্টা। দীর্ঘ অপেক্ষার পরও যখন যানবাহন এক ইঞ্চিও নড়ছিল না, তখন তিনি নিজ সিদ্ধান্তে মোটরসাইকেলে করে সফর চালিয়ে যাওয়ার উদ্যোগ নেন।
হেলমেট পরে উপদেষ্টাকে মোটরসাইকেলে চড়তে দেখে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া পড়ে যায়। পুলিশ দ্রুত রাস্তা পরিষ্কার করতে শুরু করে, আর পথচারীরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।
প্রশাসনের পক্ষ থেকে তার সফর ঘিরে সকাল থেকেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছিল। সড়কের খানাখন্দে ইট-বালু ফেলে সাময়িক সংস্কারের কাজও চলছিল। কিন্তু টানা বৃষ্টিপাত ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে নিয়মিতই যানজটের সৃষ্টি হয়, যা শুধু যাত্রী নয়, প্রশাসনিক কর্মকর্তাদেরও চরম ভোগান্তিতে ফেলছে।

কীওয়ার্ডস:
আশুগঞ্জ যানজট, ফাওজুল কবির খবর, ঢাকা-সিলেট মহাসড়ক, সড়ক উপদেষ্টা মোটরসাইকেল, ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক


এ জাতীয় আরো খবর