বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দূর্গাদেবীর প্রতিমা বিসর্জন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৩ ০৯:০৮:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিজয়া দশমীর ধর্মীয় আচার-অর্চনা শেষে সনাতন ধর্মাবলম্বীরা  পদ্মা,মহানন্দা,পূণর্ভবা,পাগলা সহ  বিভিন্ন নদীর  ঘাটে ঘাটে দেবী দূর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন। তবে এদিন বাগড়া দিয়েছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই মন্দিরে মন্দিরে জড়ো হন নতুন পাঞ্জাবী ও  উৎসবের শাড়ী এবং পোষাক পরিহিত সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার(২ অক্টোবর) বিকাল থেকে বিভিন্ন মন্ডপের প্রতিমা বিভিন্ন যানবাহেেন করে নদীর ঘাটে ঘাটে  নিয়ে যেতে শুরু করেন বিষণœ ভক্তকুল। মন্দিরে মন্দিরে বেজে ওঠে বিদায়ের ঘন্টা। তবে বিভিন্ন মন্দিরে  নারীদের সিঁদুর খেলার সময় আনন্দ উচ্ছাসের  জোয়ার বয়ে যায়। আবির মেখে, নেচে,গেয়ে বিদায়ের আগের মূহুর্র্তটা জমিয়ে তোলেন  বিভিন্ন বয়সী নারীরা। মন্দির থেকে নদীর ঘাট পর্যন্ত প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন নিজ নিজ মন্দিরের  শিশুসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ধর্মাবলম্বীরা। এ সময় ঢাক-ঢোল বাজানো হয়। ধুপের ধোয়া  আর উলু ধ্বনিতে  আচ্ছন্ন হয় চারপাশ। বিসর্জনের পর উপস্থিত সকলকে নদীর ঘাটেই মিষ্টিমুখ করানো হয় কোন কোন মন্দির কমিটির পক্ষ থেকে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবারের পুজায় নিরাপত্তা ছিলনজিরবিহীন। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও  মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবকরা  সীমান্তের মন্ডপগুলোসহ সকল মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা  নিশ্চিত করে। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মন্দিরগুলো পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা দেন।
রাত সাড়ে ১০টায় জেলা শহরের চরজোতপ্রতাপ  বড় শিবতলা দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার নিয়োগী  মহানন্দায় বিসর্জন সম্পন্ন করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পুজার সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
রাত ১১টায় শহরের হাসপাতাল রোড কালিমাতা মন্দির থেকে প্রতিমা নিয়ে নদীর ঘাটে নেবার সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর চৌধুরী বলেন, কোন সমস্যা ছাড়াই এবারের আয়োজন সম্পন্ন হয়েছে।
রাত সোয়া ১২টায় জেলা পুজা  উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী বলেন, জেলাব্যাপী ১৬০টি মন্ডপের প্রতিমা বিসর্জন  সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, সদর উপজেলার ৬১টি মন্ডপের প্রতিমা বিসর্জন নির্বিঘেœ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলার কোথাও কোন অপ্রতীকর ঘটনার খবর পাওয়া যায় নি। বিসর্জন শেষেও নিরাপত্তা  ব্যবস্থা জোরদার রয়েছে। 


এ জাতীয় আরো খবর