শনিবার, মে ২, ২০২৬

মহেশখালী থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারী গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-৩০ ১৬:২১:১৯

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ  ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহঘোনা এলাকার  অস্ত্রধারী জমির উদ্দিন গ্রেপ্তার করেছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায় - মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ পুলিশ একটি চৌকস টিম ২৯ শে সেপ্টেম্বর রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের  ২নং ওয়ার্ড পূর্ব হরিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহঘোনা এলাকার চিহ্নিত  অস্ত্রধারী জমির উদ্দিন (৪৩), পিতা-মৃত ছদর আমিন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য। 
 মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।


এ জাতীয় আরো খবর