শনিবার, অক্টোবর ৩, ২০২৬

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৪৪ প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৯-২৯ ০৯:৫২:২৭
ফাইল ছবি

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণদের যোগ্যতা যাচাই প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষার চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র জমা দিলে কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হবে। প্রয়োজনে প্রতারণার দায়ে প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত দায়ের করা হতে পারে।
এছাড়া, বয়স ও শিক্ষাগত সনদে জালিয়াতি বা গুরুতর ত্রুটি প্রমাণিত হলে প্রার্থীকে লিখিত পরীক্ষার আগেই বাদ দেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে প্রার্থীকে বরখাস্ত করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রার্থীরা পূর্ণাঙ্গ ফলাফল ও অন্যান্য তথ্য বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) এবং টেলিটক ওয়েবসাইট ([http://bpsc.teletalk.com.bd](http://bpsc.teletalk.com.bd)) থেকে দেখতে পারবেন।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

কীওয়ার্ডসঃ৪৭তম বিসিএস ফলাফল,প্রিলিমিনারি উত্তীর্ণ,বিপিএসসি বিজ্ঞপ্তি,লিখিত পরীক্ষা,সরকারি চাকরি


এ জাতীয় আরো খবর