বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

তারকা সন্তান হয়েও সহজ ছিল না পথচলা: সাইফ আলি খানের অভিনয় জীবনের শুরুর সংগ্রামের গল্প

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৯-২৮ ১৩:৫৩:২৫
ফাইল ছবি

বলিউড অভিনেতা সাইফ আলি খান নবাব পরিবারের সন্তান হওয়ায় অনেকে মনে করেছিলেন তার অভিনয় জগতে প্রবেশ সহজ হবে। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নব্বইয়ের দশকের শুরুতে ক্যারিয়ারের শুরুর দিনগুলো ছিল চরম সংগ্রামের।
মাত্র ২১ বছর বয়সে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ। কয়েক বছর পর বাবা হওয়ার পর পরিবারের দায়িত্ব বাড়ে আরও। সেই সময় আর্থিক সংকটে পড়তে হয় তাকে। সাইফের ভাষায়, এক নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে মাত্র এক হাজার রুপি দিতেন, তবে শর্ত ছিল— টাকার বিনিময়ে তাকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
তিনি বলেন, “লোকজন ভাবে আমি জন্মসূত্রেই সৌভাগ্যবান। কিন্তু বাস্তবে প্রথম দিকের দিনগুলোতে আমাকে অস্বস্তিকর শর্তে কাজ মেনে নিতে হয়েছিল, শুধুমাত্র বাঁচার জন্য।”
বর্তমানে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেও, অতীতের অভিজ্ঞতা সাইফকে শিখিয়েছে সংগ্রামের মূল্য। শিগগিরই তাকে দেখা যাবে পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি ‘হায়ওয়ান’-এ, যেখানে তার সহ-অভিনেতা অক্ষয় কুমার।

কীওয়ার্ডস:সাইফ আলি খানের সংগ্রাম,বলিউড ইন্ডাস্ট্রি,অমৃতা সিং,নবাব পরিবারের তারকা,হায়ওয়ান সিনেমা


এ জাতীয় আরো খবর