মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৮ ০৯:৩১:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী(৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কানসাট গুচ্ছগ্রাম এলাকার মৃত মাজেদ মহলদারের ছেলে। গত শনিবার(২৭ জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে কানসাট মিলিক মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সড়ক ধরে হেঁটে যাবার সময় ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন আইয়ুব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই)  গোপল মন্ডল বলেন, ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।  

 


এ জাতীয় আরো খবর