সোমবার, জুলাই ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি টহলদলের বিরুদ্ধে অভিযোগের ব্যাখা,ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৭ ০৮:৩৫:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) একটি  বিশেষ টহলদলের বিরুদ্ধে অভিযোগের ব্যাখা দেয়া হয়েছে ব্যাটালিয়নের পক্ষে। গত শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি স্পষ্ট করেন।
তিনি বলেন,গত বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দুপর আড়াইটায় জেলার শিবগঞ্জ ্উপজেলার কানসাট পল্লী বিদ্যূৎ মোড় এলাকায়  সোনামসজিদ মহাসড়কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নেয়। এ সময় টহলদল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি থামার ভান করে দুই আরোহিকে নিয়ে পালিয়ে যায়। এ সময় টহল কমান্ডার পেছনের আরোহির ব্যাগ ধরে টেনে থামনোর চেষ্টা করলে তারা ব্যাগ ছেড়েই পালায়। পরে ওই ব্যাগ থেকে ২৪টি  ভারতীয় চোরাই স্মার্টফোন পাওয়া যায়। ফোনগুলো পরবর্তী আইনী পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানায় জমার বিষয়টি প্রক্রিয়াধীণ।
অধিনায়ক আরও বলে, এ ঘটনায় পরে জনৈক আলমগীর আলী নামে এক ব্যাক্তি তাঁর নিজ ফেইসবুক পেজ হতে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ব্যাগ হতে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। এ প্রেক্ষিতে  ব্যাটালিয়নের তরফে তদন্তে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়,আলমগীর আলী একজন ভারতীয় চেরাই মোবাইল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে একাজে জড়িত। তিনি ওইদিন  চোরাকারবারীদের নিকট থেকে ২৪টি মোবাইল সংগ্রহ করে  বিক্রির জন্য কানসাট থেকে শিবগঞ্জ যাবার পথে বিজিবির বাধার মুখে পড়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, গত জানুয়ারীতে এই ব্যাটালিয়ন বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তবাসী,কৃষক ও সাধারণ জনগনকে নিয়ে বিএসএফ’র আগ্রাসনের কঠোর জবাব দেয়। যা আন্তর্জাতি মিডিয়ায় দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত। এই ব্যাটালিয়ন গত তিন বছরে ২৯২ জন আসামী এবং ১০৭ কোটি টাকারও বেশি ছোরচালান পন্য জব্দ করেছে যার মধ্যে ৩ হাজার ৩২৪টি অবৈধ ভারতীয় ফোন রয়েছে।ব্যাটালিয়ন সীমান্তে  দায়িত্ব  কঠোরভাবে পালন করছে। এ ব্য্যাপারে সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। 


এ জাতীয় আরো খবর