পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার পাথরাজ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ ও বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, জামায়াত আমীর জাহিদুর রহমান, সাংবাদিক আমির খসরু বাবলু ও মাজেদুল ইসলাম আকাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আইবুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।