বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার গোলাম রশিদের স্মরণসভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৫ ২৩:৩২:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসসের সদ্য প্রয়াত সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য গোলাম রশিদের স্মরনে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১১টায় জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি এ সভা আয়োজন করে। নাগরিক কমিটি আহব্বায়ক সৈয়দ হোসেন আহমদ বাদশার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মনিরুজ্জামান মনির।
রশিদের জীবনের কর্মময় বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন,নাগরিক কমিটি ্উপদেষ্টা শফিকুল আলম, অব.অধ্যক্ষ সাইদুর রহমান, শামসুল হক, হৃদরোগ বিশেষজ্ঞ ওমর ফারুক,স্কাউটস সংগঠন মুক্ত মহাদলের স্কাউটার এড.আবু বাক্কার, সাংবাদিক আনোয়ার হোসেন ও মেহেদী হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,জেলা স্কাউটস সহকারি কমিশনার আশরাফুল আম্বিয়া এবং প্রয়াত রশিদের বোন পরভিন কবির।
বক্তরা বলেন,চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গণের উজ্জল নক্ষত্র রশিদ গত ৬ আগষ্ট পঞ্চাশ বছর বয়সেই আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। রেখে গেছেন বিভিন্ন অঙ্গণে তারুণ্যের কর্মদীপ্ত পদচারণার শূণ্যতা। এই বয়সে সমাজ, সংস্কৃতির জন্য এত  পরিশ্রমী,নিষ্ঠাবান  ও ত্যাগী  কর্মী খুব একটা দেখা যায় না। ১৯৮৪ সালে স্কুলছাত্র রশিদ স্কাউটসসে যোগ দেবার পর শুধু এগিয়ে গেছেন। কখনও সংগঠন থেকে বিচ্ছিন্ন হন নি। বিশাল স্কাউটস ভবন স্থাপন ও চাঁপাইনবাবগঞ্জকে  শতভাগ স্কাউটিং জেলার স্বীকৃতি এনে দিয়েছেন। কখনও কেউ তাঁর নিকট সাহায্য চেয়ে শূণ্য হাতে  ফিরে গেছেন এমন শোনা যায় নি।  এখন তাঁর অভাব অনূভূত হচ্ছে।
সভা শেষে দোয়া পরিচালনা করেন সাবেক পৌর মেয়র আব্দুল মতিন।


এ জাতীয় আরো খবর