বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মহেশখালীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-২৫ ২৩:১৯:২৬

মহেশখালী কক্সবাজার
মহেশখালীতে বজ্রপাতে মোঃ সুমন (২৫) নামের এক চিংড়ি ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন মহেশখালী  উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের মাইজপাড়া এলাকার মঞ্জুর আলমের পুত্র বলে জানা যায়।
মৃত্যুর বিষয়টি বদরখালী জেনারেল হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া যায়। 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সুমন কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার পশ্চিমে  নয়াকাটা  ঘোনা  নামে  একটি  চিংড়ি ঘেরের শ্রমিক ছিলেন। 
বিকালের দিখে হঠাৎ ঝড়োবৃষ্টির সাথে বজ্রপাত হলে চিংড়ী ঘেরের খামার থেকে বের হতে গিয়ে সুমন বজ্রপাতে আহত হয়। 
পরে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 
তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের এমন অকাল মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ মাইজ পাড়া  এলাকা  জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


এ জাতীয় আরো খবর