বুধবার, জুন ২৪, ২০২৬

“শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি হাত ধুইনি”-প্রকৃতি মিশ্র

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৯-২৫ ০৯:৫২:৫২
ছবি: সংগৃহীত।

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার পেলেন তাঁর বহু প্রতীক্ষিত প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে গত ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠান শেষে পুরস্কার প্রাপ্তির আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয় বিচারকমণ্ডলীর সদস্যদের সঙ্গে। বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য প্রকৃতি মিশ্র সেই বিশেষ ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে জানান নিজের অভিজ্ঞতার কথা। তিনি লিখেছেন, “আমি জানতাম না আমি সেই সৌভাগ্যবানদের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তাঁর বহু প্রতীক্ষিত প্রথম জাতীয় পুরস্কার প্রদানে অংশ নেবে।”
তিনি আরও যোগ করেন, “‘যদি তুমি মন থেকে কিছু চাও, পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করে।’ শাহরুখ স্যারের জয় যেন আমাদের সবার, যা প্রতিটি শিল্পীকে সাহসী স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেয়।”
শাহরুখের বিনয় ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে প্রকৃতি জানান, তাঁর সৌজন্যতা ও অধ্যবসায় অনেককে অনুপ্রাণিত করবে। মজার ছলে তিনি লেখেন, “শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি হাত ধুইনি।” মুহূর্তেই এই বক্তব্য নেটিজেনদের মধ্যে আলোড়ন তোলে।
উল্লেখ্য, প্রকৃতি মিশ্র নিজেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তিনি হিন্দি টেলিভিশন ও ওড়িয়া সিনেমায় অভিনয় করেছেন এবং ‘হ্যালো আরসি’ চলচ্চিত্রের মাধ্যমে জাতীয় পুরস্কার জয় করেছিলেন।

কীওয়ার্ডস:শাহরুখ খান পুরস্কার,জাতীয় চলচ্চিত্র পুরস্কার,জওয়ান সিনেমা,প্রকৃতি মিশ্র


এ জাতীয় আরো খবর