মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ভারতের কাছে হেরে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-২৫ ০৯:৩৬:১৮
ছবি: সংগৃহীত।

একসময় ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় সেটি ভেস্তে যায়। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের একার লড়াই ছাড়া আর কিছুই করতে পারেনি দল। তার ৫১ বলে ৬৯ রানের ইনিংসও হার এড়াতে যথেষ্ট হয়নি। ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, হেরে বসে ৪১ রানে।
এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট, নেট রান রেট +১.৩৫৭। পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে (+০.২২৬), আর সমান পয়েন্ট থাকলেও –০.৯৬৯ নেট রান রেটে তৃতীয় স্থানে বাংলাদেশ। শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য হলেও তাদের নেট রান রেট –০.৫৯০, যা বাংলাদেশের চেয়ে ভালো।
তবে ভারতের কাছে হারের পরও বাংলাদেশ পিছিয়ে পড়েনি, বরং সমীকরণ হয়েছে সহজ। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে টাইগাররা। অন্যথায় বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
এই ম্যাচের মধ্যেই শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। তারা কোনোভাবেই ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। ফলে বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটাই হয়ে উঠেছে কার্যত অঘোষিত সেমিফাইনাল।

কীওয়ার্ডস:বাংলাদেশ বনাম ভারত ম্যাচ,সাইফ হাসান ইনিংস,এশিয়া কাপ ফাইনাল সমীকরণ,বাংলাদেশ পাকিস্তান সেমিফাইনাল


এ জাতীয় আরো খবর