মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২২ ২২:৫২:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিকদের বেতন,ভাতা বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।ফলে সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর  থেকে ঢাকাসহ দুরপাল্লার কোন রুটে  বাস চলাচল করে নি। এতে দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাসষ্ট্যান্ডে এসে ফিরে গেছেন  বা বিকল্প উপায়ে গন্তব্যে গেছেন। তবে বেতন,ভাতা নিয়ে  সমস্যা নেই এমন গুটিকয়েক কোম্পানীর বাস চলাচল অব্যহত রয়েছে বলে শ্রমিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে  সোমবার রাত  পৌনে ১০টায় শ্রমিক নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) বিকালে সমস্যা সমাধানে ঢাকায় মালিক ও শ্রমিকদের আলোচনা  আহব্বান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও  কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, বেতন ও আনুসাঙ্গিক বিভিন্ন ভাতার দাবিতে চলতি মাসের ৮ ও ৯ তারিখ প্রথম রাজশাহীর বাস শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন। পরে  ২১ সেপ্টেম্বরের মধ্যে সমস্যা সমাধানে মালিক নেতৃবৃন্দের আশ^াসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু  মালিকরা আবার সময় চাইলে তিন জেলার বাস শ্রমিকরা সোমবার থেকে কোচ চলাচল বন্ধ করে দেন।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে  একটি কোচের চালক,সহকারী ও সুপারভাইজার এই তিনজন বর্তমানে প্রতি ট্রিপে (একবার যাওয়া ও ফেরৎ আসা-আপ ও ডাউন) ২ হাজার ৭৮৫ টাকা বেতন ও আনুসাঙ্গিক খরচ পান। রাজশাহী থেকে ঢাকা রুটে বেতন ও আনুসাঙ্গিক খরচ দেয়া হচ্ছে এর থেকে ১০০ টাকা কম ২ হাজার ৬৮৫ টাকা।  অনান্য বিভিন্ন দুরপাল্লার রুটেও আনপাতিক হারে বেতন,ভাতা দেয়া হয়। গড়ে একজন বাস শ্রমিক মাসে ১০/১২ টির বেশী ট্রিপ পান না।  একটি ট্রিপের পর  অন্তত:  একদিন বসে থাকতে হয় পরের ট্রিপের জন্য। শ্রমিকদের দাবি দীর্ঘদিনের দাবি এই  অনায্য বেতন ও খরচ বাড়ানো হোক। তাঁদের দাবি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে  এটি ৫ হাজার টাকা এবং রাজশাহী থেকে ঢাকা রুটে এটি ৪ হাজার ৭ শত টাকা করা হোক।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, এই সমস্যার সাথে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  এবং বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন সম্পৃক্ত। তাঁরা বারবার দাবি পূরণে বসার আশ^াস দিলেও দাবি পূরণের কোন পদক্ষেপ নেয় নি। বারবার কালক্ষেপণ করেছেন। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর বসার কথা থাকলেও তারা বসেন নি, ২ সেপ্টেম্বও বসার কথা বলেছেন। ফলে বাধ্য হয়ে সোমবার থেকে বাস বিশেষ করে বড় বাস কোম্পানীর শ্রমিকরা তিন জেলা থেকে একযোগে দুরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে ২/৩টি কোম্পানীর অল্প সংখ্যক বাস চলছে।
দুই জেলার দুই  শীর্ষ শ্রমিক নেতা বলেন,এ প্রেক্ষিতে মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় শ্রমিক ও মালিকদের মধ্যে  সভা আহব্বান করা হয়েছে। সভায় সমস্যা সমাধানে চেষ্টা করা হবে। চাঁপাইনবাবগঞ্জের গ্রামীন পরিবহনের কাউন্টার মাষ্টার আহম্মেদ আলী বলেন, হঠাৎ বাস বন্ধে যাত্রীরা দূর্ভোগে পড়েছেন। সকলেই আশা করছেন সমস্যার দ্রæত সমাধান।


এ জাতীয় আরো খবর