মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২২ ২০:১৯:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষীপুর( খড়কপুর) গ্রামের মৃত আব্দুল  মোত্তালেবের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার(২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার (২২সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন,রোববার সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। সোমবার সকালে আব্দুল হামিদ মারা যান। 


এ জাতীয় আরো খবর