চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে দরিদ্র মানুষদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপি নেতা মো.সানাউল্লাহ(৪৮) তিনি উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় এসব সাহায্য দিয়েছেন বলে জানান। দানশীলতার কারণে আবারও তিনি প্রশংসিত হয়েছেন। সানাউল্লাহ উজিরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ উজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি দানশীল ব্যাক্তি হিসেবে পরিচিত। ফাজিল উত্তীর্ণ সানাউল্লাহ শিবগঞ্জের একটি ফিলিং ষ্টেশনে সহকারী পরিচালক হিসেবে চাকুরীরত। মাসে তাঁর বেতনের ৪০ হাজার টাকার প্রায় পুরোটাই তিনি দান ও সাহায্যে ব্যয় করেন। এছাড়া তিনি পল্লী বিদ্যূতের ঠিকাদারির সাথেও জড়িত। পরিবারের রয়েছে সহায়-সম্পত্তি। অনেক সামর্থ্যবান ব্যাক্তিও দানশীলতায় তাঁকে সহযোগিতা করেন।
শুক্রবার (১৯ নভেম্বর) তিনি দিনব্যাপী ইউনিয়নের আশ্রায়ন প্রকল্প,জলবাজার, সাত্তার মোড়, তর্তিপূর ও শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকায় পরিবারপিছু ৮ কেজি করে সাড়ে ৩শ কেজি চাল ও ১২ জনকে নগদ ৪০০ টাকা করে বিতরণ করেন। এসময় তাঁর সাথে ছিলেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া, বিএনপি নেতা ইসলাম আলী, সাবেক ছাত্রদল নেতা ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চ নেতা আবুল হোসেন প্রমুখ।
সানাউল্লাহ বলেন,গত প্রায় দেড় বছর যাবৎ তিনি নিয়মিত দরিদ্র মানুষ ছাড়াও এতিমখানা,গোরস্থান, মসজিদ ইত্যাদি প্রতিষ্ঠানে সাহায্য করছেন। প্রায় প্রতিদিন সকালে তিনি প্যাকেটে করে ৪০০ টাকার খাবার কিনে ১৬ জন ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করেন। নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা,এতিমখানাতেও তিনি চাহিদামত যখাসম্ভব দান করে অনন্য নজির স্থাপন করেছেন।
বিএনপির নিবেদিন কর্মী সানাউল্লাহ বলেন, সরকারি রেশনভোগি অনেকে নিজেরা রেশনের চাল খান না। তিনি কমমূল্যে ওই চাল কিনে নেন। দরিদ্রদের জন্য তাঁর সাহায্য অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, তিনি কোন পদ-পদবীর জন্য লালায়িত নন। মানুষে কল্যাণই তাঁর একান্ত কাম্য।
উজিরপুরের সাবেক চেয়ারম্যান মো. জাকারিয়া বলেন, সানাউল্লাহ সাহায্য পরায়ন ব্যাক্তি। শুক্রবার পদ্মার ভাঙ্গণ কবলিত ইউনিয়নে চাল বিতরণ করে তিনি কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন।