ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী আজ । সাংবাদিবের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকাল থেকে খতমে কোরআন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ও মরহুমের আত্মার মাফিরাত কামনা করবেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ ওহিদুর রহমান সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। এদিকে সাংবাদিক মাকুলের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের মাগফিরাত কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার সহ ইউনিটি'র সকল সদস্যবৃন্দ।উল্লেখ্য, সাংবাদিক মাকুল উদ্দীনের পিতা গাজী হাবিবুর রহমান ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর গিলাতলার নিজস্ব বাসভবনে সকাল ৮টায় ইন্তেকাল করেন।