বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

জাতি হিসেবে আমরা স্বার্থপর ও সুবিধাবাদী: নুরুল হক নুরের মন্তব্য

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৩ ১৩:১৬:১৪
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতিকে “সুবিধাবাদী ও স্বার্থপর” বলে মন্তব্য করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের লড়াইয়ে নুরের সমর্থিত প্যানেল খুব কম ভোট পায়। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা মাত্র ১৩৬ ভোট পান। সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে হাবিবুর রহমান বলেন, “যে ছেলে ডাকসু নির্বাচনের জন্য আমরণ অনশন করল, সেই ছেলেকে এত বড় অসম্মান কেন করা হলো? আন্দোলনে যারা ছিল, তাদের অবহেলা করার অধিকার কারও নেই।”
ভিডিওটি শেয়ার করে নুর লেখেন, “জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর। যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরও ভুলে যাই।” তার এই পোস্টে অনেকে মন্তব্য করে নিজেদের মতামত জানিয়েছেন।

কীওয়ার্ডসঃ নুরুল হক নুর,ডাকসু নির্বাচন,গণ অধিকার পরিষদ,ছাত্র রাজনীতি,বিএনপি হাবিব


এ জাতীয় আরো খবর