বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৮ ২২:৪২:২৮
ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী রপ্তানিকারকদের ১১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৫ টাকা বা ১২ দশমিক ৫ মার্কিন ডলার। আবেদন করার সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, ইআরসি, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্স জমা দিতে হবে।
গত বছর দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত রপ্তানি হয় ২ হাজার ৪২০ টন। এবার সেই পরিমাণ কমিয়ে আনা হয়েছে।
এর আগে, পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে দুর্গাপূজার সময় ইলিশ আমদানির অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এ বছরের রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, যেসব প্রতিষ্ঠান আগেই আবেদন করেছে, তাদেরও নতুন করে আবেদন দাখিল করতে হবে।

কীওয়ার্ডসঃইলিশ রপ্তানি ২০২৫,বাংলাদেশ ইলিশ রপ্তানি,দুর্গাপূজা ইলিশ সরবরাহ,ভারতে ইলিশ রপ্তানি,বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ সিদ্ধান্ত


এ জাতীয় আরো খবর