মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

অ্যানফিল্ডে আর্সেনালের রেকর্ড ভাঙল লিভারপুল, সোবোসলাইয়ের ফ্রি-কিকে শীর্ষে অলরেডস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০১ ১২:৩০:৫৫
ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার **ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিক**ই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
লিগের বিগ সিক্স প্রতিপক্ষের বিপক্ষে আর্সেনালের টানা **৮৫৮ দিনের অপরাজিত ধারা** ভাঙল এই হারে। সর্বশেষ ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল গানাররা। এরপর থেকে কোনো শীর্ষ ছয় দলের কাছে আর হারেনি মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্সেনাল। রক্ষণভাগের নির্ভরযোগ্য তারকা উইলিয়াম সালিবা ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রথমার্ধে সমতা ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করে গানাররা। উগো একিতিকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে লং-রেঞ্জ ফ্রি-কিকে বল জালে পাঠান সোবোসলাই। এতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে লিভারপুল। টানা তিন ম্যাচে জয় নিয়ে অলরেডসদের সংগ্রহ এখন **৯ পয়েন্ট**। অন্যদিকে, আর্সেনাল ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।


কীওয়ার্ডস: লিভারপুল বনাম আর্সেনাল,সোবোসলাই ফ্রি-কিক গোল,ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫,লিভারপুল শীর্ষে প্রিমিয়ার লিগ,আর্সেনালের রেকর্ড ভাঙল লিভারপুল


এ জাতীয় আরো খবর