বুধবার, জুলাই ২৯, ২০২৬

বাতিলের ঝড়েও রিয়ালের জয়, এমবাপ্পে গোলশূন্য

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-৩১ ১২:০২:৪৪
ছবি: সংগৃহীত।

লা লিগার নতুন মৌসুমে ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করলেও বারবার ভিএআরের সিদ্ধান্তে গোলবঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে দু’বার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল মেলেনি। তুর্কি প্রতিভা আর্দা গুলেরও এক বিতর্কিত হ্যান্ডবলের কারণে গোল থেকে বঞ্চিত হন।
ম্যাচের শুরুতেই গোলের আনন্দে মাততে যাচ্ছিল রিয়াল, কিন্তু ষষ্ঠ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় এমবাপ্পের শট। উল্টো মায়োর্কা মুরিচির গোলে এগিয়ে যায়। তবে ৩৬ মিনিটে গুলের গোল করে রিয়ালকে সমতায় ফেরান। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে এমবাপ্পের আরেকটি গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও নাটক থামেনি। ৫৮ মিনিটে গুলেরের শটে বল গোলপোস্টে ঢোকার আগে তার হাতে লাগায় ভিএআর গোলটি বাতিল ঘোষণা করে। শেষ পর্যন্ত আলোনসোর শিষ্যরা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
তিন গোল বাতিল হলেও দাপুটে পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রিয়াল। তবে এমবাপ্পের গোলশূন্য থাকা সমর্থকদের মাঝে কিছুটা হতাশা ছড়িয়েছে।

কীওয়ার্ডস: রিয়াল মাদ্রিদ বনাম মায়োর্কা,এমবাপ্পে লা লিগা গোল,আর্দা গুলের গোল বাতিল,ভিএআর সিদ্ধান্ত লা লিগা,রিয়াল মাদ্রিদ জয়


এ জাতীয় আরো খবর