মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

তাসকিনের আগুনে বোলিং, লিটনের হাফ-সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৮-৩০ ২১:১৬:২৫
ছবি: সংগৃহীত।

পেসার তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিং এবং অধিনায়ক লিটন দাসের ঝলমলে হাফ-সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত প্রথম ম্যাচে টাইগাররা ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ একাই শিকার করেন ৪ উইকেট। তাকে দারুণ সঙ্গ দেন সাইফ হাসান (২ উইকেট ও ১৯ বলে অপরাজিত ৩৬ রান) এবং মুস্তাফিজুর রহমান (১ উইকেট)।
জবাবে ব্যাট হাতে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক লিটনের ৬৬ রানের জুটি ম্যাচকে সহজ করে তোলে। লিটন দাস ২৯ বলে অপরাজিত ৫৪ রান করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত সাইফের সঙ্গে তার ৪৬ রানের জুটিতে ৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।
ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

 কীওয়ার্ডস: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,তাসকিন আহমেদ বোলিং,লিটন দাস হাফ সেঞ্চুরি,বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ,সিলেট ক্রিকেট স্টেডিয়াম


এ জাতীয় আরো খবর