সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করেছে ভারত। ভুটানে অনুষ্ঠিত টুর্নামেন্টে নেপালকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। ফলে বাংলাদেশের শিরোপার আশা শেষ হয়ে যায়।
পাঁচ ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ১৫ পয়েন্ট, যেখানে সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১০। শেষ ম্যাচে জিতলেও দুই পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের মেয়েদের। চার দলের প্রতিযোগিতায় নেপালের ঝুলিতে ৩ এবং ভুটানের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ফলে আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার লড়াই।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ভারত অংশ নেয়নি। সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে ভুটানে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে হারের পর থেকেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশের মেয়েরা। আজ ভুটানের বিপক্ষে ড্র করায় শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।
কীওয়ার্ডস: সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল,ভারত চ্যাম্পিয়ন সাফ টুর্নামেন্ট,বাংলাদেশ নারী ফুটবল দল,নেপাল ভুটান নারী ফুটবল,সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫