নেদারল্যান্ডস ক্রিকেট দলে বড় পরিবর্তন এসেছে। চোট ও ব্যক্তিগত কারণে দলের দুই পেসার রায়ান ক্লাইন, ফ্রেড ক্লাসেন এবং অলরাউন্ডার সাকিব জুলফিকারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
সাকিব জুলফিকারের জায়গায় তারই ভাই সিকান্দার জুলফিকারকে দলে নেওয়া হয়েছে। সিকান্দার একজন স্পিন বোলিং অলরাউন্ডার।
এছাড়াও, দীর্ঘ বিরতির পর পেসার সেবাস্টিয়ান ব্রাট দলে ফিরেছেন।
সবচেয়ে বড় চমক হলো ১৭ বছর বয়সী অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাংয়ের দলে অন্তর্ভুক্তি। সেড্রিক একজন বাঁহাতি ওপেনার এবং লেগ স্পিনার।
সেড্রিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে দারুণ পারফর্ম করেছেন।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট থেকে।
কীওয়ার্ডস:নেদারল্যান্ডস ক্রিকেট দল,টি-টোয়েন্টি সিরিজ,বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস,সিকান্দার জুলফিকার,সেড্রিক ডি ল্যাং