মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বোদা উপজেলা আইন-শৃঙ্খলা সভা ও নবনিযুক্ত ইউএনও’র সাথে মতবিনিময় অনুষ্ঠিত

  • বোদা উপজেলা প্রতিনিধি :
  • ২০২৫-০৮-২৫ ২৩:১২:৩১

বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, যুগ্ম সমন্বয়কারী মাছুম বিল্লাহ সৌরভ,বিএনপি নেতা আব্দুস সামাদ তারা, প্রফেসর আব্দুল মান্নান ও বোদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আকাশ। 
বক্তারা নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামকে স্বাগত জানিয়ে বোদা উপজেলার সামগ্রিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও রবিউল ইসলাম বলেন,“উপজেলার উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে। সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে বোদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

 


এ জাতীয় আরো খবর