মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সাতক্ষীরায় ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৮-২৪ ০০:১০:৪০
সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, মাদরা এবং বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার—১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বোয়ালিয়া পাকা রাস্তা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার—৫/১৬ এস এর আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীডাঙ্গা নামক স্থান হতে ৩৫,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ০৯ হেত ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বটতলা নামক স্থান হতে ৩৫,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার— ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ১,১৫,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও আগরবাতি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার— ১২/৩ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ২০০—৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেীরঙ্গী মোড় ও মজুমদার খাল নামক স্থান হতে ১,৭০,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার—১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৩৫,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার— ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার—৭/২৪ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/— টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো খবর