মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বোদা উপজেলা এনসিপি ও নর্থ ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ

  • বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  • ২০২৫-০৮-২১ ১৯:২০:৫৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  (২১ আগষ্ট ) বোদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা শাখা ও সামাজিক সংগঠন নর্থ ক্লাবের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বোদা উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় প্রধান সমন্বয়কারী এনসিপি বোদা উপজেলা ও সভাপতি নর্থ ক্লাব শিশির আসাদ বলেন, “আমরা বিশ্বাস করি নতুন ইউএনও’র দূরদর্শী নেতৃত্বে বোদা উপজেলা আরও এগিয়ে যাবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।”
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপি ও নর্থ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর