শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১৮ ২০:৫৮:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে মোকসেদা বেগম (২৯) নামে এক গৃহবধু এবং  তাঁর ছেলে মুজাহিদ আলীর (১০) মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকাল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার নিজ বাড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মোকসেদা ওই মহল্লার মোরসালিন হোসেনের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,মোকসেদা বাড়ির উঠোনে টাঙ্গানো জিআই তারে ভেজা কাপড় শুকোতে দেয়ার সময় বিদ্যূৎস্পৃষ্ট হন। তারটি বাড়ির টিনের ছাদে আটকানো ছিল এবং এতে কোনভাবে  বাড়ির বৈদ্যূতিক তার লিক করে বিদ্যূৎ সংযোগ ঘটেছিল। অবস্থা দেখে মাকে বাঁচাতে এগিয়ে এসে স্থানীয় আমবাজার ফাজিল মাদ্রাসার ছাত্র মুজাহিদও বিদ্যূৎস্পৃষ্ট হয়। এ সময় মোকসেদা পড়ে যান এবং  দেহের বিভিন্ন স্থানে ছোট পান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
নির্মাণ শ্রমিক মোরসালিন বলেন, ধারণা করা হচ্ছে ইঁদূর হয়ত বাড়ির সঞ্চালন তার কেটে দেবার ফলে ছাদের  টিনের সাথে বিদ্যূৎ সংযোগ ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ  উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর