শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১৮ ১৯:০১:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা,আলোচনা সভা ও মৎস্যচাষিদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন  উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.এলিজা খাতুন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন মাছ উপযোগী পুকুর রয়েছে ১০ হাজার ২৪২টি,মৎস্যচাষি ৫ হাজার ৫৫৪ জন এবং নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা ১১ হাজার ৩৫৪ জন। ২০২৩-২৪ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ২৩ হাজার ১৭৪ মে. টন, যা চাহিদার তুলনায় ২ হাজার ৭০৮ মেট্রিক টন কম। তিনি আরও জানান, জেলায় ৬৩টি বিল ও ৬৯টি প্লাবনভূমি আছে, যা বর্ষাকালে কয়েক হাজার হেক্টর জলাশয়ে রূপ নেয়।
অনুষ্ঠানে মাছ চাষে বিশেষ অবদান রাখায় তাসেম আলী, আজাদ আলী,আশরাফুল ইসলামকে সফল মৎস্যচাষি হিসেবে সম্মাননা দেয়া হয়।


এ জাতীয় আরো খবর