মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

৪০ পুলিশ সদস্যের পদক বাতিল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১০ ২০:২৩:১৯
ফাইল ছবি

সরকার কর্মস্থল থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৪০ জন পুলিশ সদস্যের ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) বাতিল করেছে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ ও র‌্যাবের বিভিন্ন পর্যায়ের মোট ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছিল সরকার।
প্রসঙ্গত, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর পুলিশ সপ্তাহে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়ে আসছে। এছাড়া ১৯৯৯ সাল থেকে সৃজনশীল উদ্ভাবন, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক প্রদান করা হয়।
পদকগুলো পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।


পুলিশ পদক, বিপিএম, পিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পদক বাতিল


এ জাতীয় আরো খবর