সোমবার, আগস্ট ১৭, ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১০ ১৭:২৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের  ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা মন্টু,সম্পাদক ফয়সাল মাহমুদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব সবাপতি হোসেন শাহনেওয়াজ, সম্পাদক মনোয়ার হোসেন,সিটি প্রেসক্লাব,চাঁপাইনবাবগঞ্জ সম্পাদক মেহেদী হাসান,সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জাকির হোসেন পিংকু,ডিবিসি’র জহুরুল ইসলাম,এশিয়ান টিভি’র ফয়সাল আজম অপু, যায় যায় দিনের সেলিম রেজা, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সম্পাদক আসলাম উদ দ্দৌলা সহ অনেকে।  
জেলার  সংবাদকর্মীদের বিভিন্ন সংগঠনের প্রায় একশত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা ঘটনার  তীব্র নিন্দা জানান। তারা বলেন, যে ভাবে,যে সময়  ও যে স্থানে  শতশত মানুষের মাঝে তুহিনকে হত্যা করা হয়েছে তা মেনে নেবার নয়। অথচ  আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা অন্য কেউ তাঁকে রক্ষায় এগিয়ে আসে নি। এটি মানবতার পরাজয়। দেশের জন্য শুভ লক্ষণ নয়। মানুষ এখন আতংকিত। সাংবাদিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি করে বলেন, দ্রæত এ হত্যার  বিচার করা উচিত।


এ জাতীয় আরো খবর