শুক্রবার, মে ১, ২০২৬

দাগনভূঞায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালী

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০৮-০৫ ১৫:০৪:১২

 দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথা থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইকবাল কলেজ রোডের মাথায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি জাহান আরা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মঞ্জু,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক ও পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওলি উল্যাহ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর