চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শাহ নেয়ামতুল্লাহ অনার্স কলেজের দীর্ঘমেয়াদী লীজকৃত সরকারি জমির উপর নির্মিত মূল ক্যাম্পাস দ্বিখন্ডিত করে পাশের বেলেপুকুর মহল্øায় যাতায়াতের সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও সেই জন্য আহবানকৃত গণশুনানী বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক নুরুল ইসলাম, মাযহারুল ইসলাম ডন,নওসাবা নওরিন নেহা, ফারহাত হোসেন,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, শিক্ষার্থী আবু বক্কর,নওয়াব শরীফ মারুফ, উৎস আসেফ, আব্দুর রাহিম প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। জেলা প্রশাসক মো: আব্দুষ সামাদ স্মারকলিপি গ্রহণ করে সোমবার(৪আগষ্ট) আহব্বানকৃত গণশুনানী আপাতত: স্থগিত ঘোষণা করেন। তিনি বলেন, পরে সংশ্লিস্ট সকল পক্ষকে নিয়ে প্রকাশ্যে গণশুনানী অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে বক্তরা বলেন, ৪৬ বছর আগে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বেসরকারি কলেজটিতে ৬টি বিষয়ে অনার্স (সম্মান),ডিগ্রি (পাস কোর্স) ও উচ্চ মাধ্যমিক শ্রেনীতে এখন প্রায় ৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়া জাতীয় বিশ^বিদ্যালয়,রাজশাহী বোর্ড সহ বিভিন্ন পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত কলেজটিতে উন্মুক্ত বিশ^বিদালয়ের উচ্চ মাধ্যমিক,ডিগ্রী ও এমবিএ প্রোগ্রাম চালু রয়েছে। কলেজের তিন দিকে বাউন্ডারি দেয়া আছে।
বক্তরা আরও বলেন, এখন কলেজ দ্বি-খন্ডিত করে পাশের মহল্লার জন্য পৌরসভার ৩০ ফুট প্রশস্ত সড়ক নির্মিত হলে কলেজের অখন্ডতা থাকবে না। কলেজের পরিবশের উপর বিরুপ প্রভাব পড়বে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের চলাফেরা হবে। এছাড়া যে মহল্লার সড়কের জন্য জমি অধিগ্রহণ পরিকল্পনা করা হয়েছে ওই মহল্লায় চলাচলের বিকল্প পথ রয়েছে যা উন্নত করা যেতে পারে। এমতাবস্থায় কলেজের শিক্ষার স্বার্থে সড়কের জন্য কলেজের জমি অধিগ্রহণের তীব্র বিরোধিতা করেন বক্তরা।