শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মাতৃত্বের জল্পনায় আবারও ক্যাটরিনা কাইফ,নেটিজেনদের প্রশ্ন-এবার কি সুখবর আসছে?

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৮-০২ ১৩:২২:৪১
ছবি সংগৃহিত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে ঘিরে আবারও তীব্র মাতৃত্বের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি ঢিলেঢালা সাদা পোশাকে তোলা তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল দেখা দেয়। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা যেন বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। আর এতেই অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রী হয়তো এবার সত্যিই মা হতে চলেছেন।
বলিউডে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত হিসেবে পলকা ডটস বা ঢিলেঢালা পোশাকের প্রচলন নতুন নয়। অনুষ্কা শর্মা থেকে কিয়ারা আদবানি-অনেক তারকাই মাতৃত্বের খবর জানানোর আগে এমন পোশাকেই প্রথমবার প্রকাশ্যে এসেছেন। ক্যাটরিনার ক্ষেত্রেও অতীতে এ ধরনের গুঞ্জন একাধিকবার শোনা গেছে।

Katrina Kaif: মা হওয়ার গুঞ্জনে জেরবার ক্যাটরিনা! এবার নিজের মুখে জানালেন  সন্তান নিয়ে পরিকল্পনা, বায়োস্কোপ নিউজ
২০১৯ সাল থেকে ভিকি কৌশল ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন গোপন রাখার পর ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের বিলাসবহুল দুর্গে বিয়ের পিঁড়িতে বসেন তারকা যুগল। বিয়ের পর কাজের ব্যস্ততায় হানিমুনের সময়ও পাননি তাঁরা। তবে সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে, যা প্রকাশ্যে স্বীকারও করেছেন দুজন।
এর আগে ক্যাটরিনা এক সাক্ষাৎকারে মাতৃত্বের জল্পনা নিয়ে বলেছিলেন, “এমন খবর কখনোই লুকিয়ে রাখা যায় না। সময়মতো সবাই জানতে পারবে।” ফলে এবারও গুঞ্জনের সত্যতা যাচাই করতে অনুরাগীরা অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা জন্য।
সম্প্রতি ক্যাটরিনা ও ভিকিকে লন্ডনের বেকার স্ট্রিটে ক্যামেরাবন্দি করা হয়। সেই সময়ও অভিনেত্রী এমন পোশাক পরেছিলেন যা তাঁর শরীর ঢেকে রাখে। ভিকিকে ক্যাটরিনাকে আলতো করে আগলে রাখতে দেখা যায়, যা অনুরাগীদের আরও কৌতূহলী করে তোলে।

ক্যাটরিনা কাইফ কি সত্যিই মা হতে চলেছেন | undefined
বর্তমানে ৪২ বছর বয়সী ক্যাটরিনাকে ঘিরে প্রশ্ন উঠেছে-তিনি কি প্রাকৃতিকভাবে মাতৃত্বের পথে এগোবেন, নাকি আধুনিক চিকিৎসা পদ্ধতি আইভিএফ-এর সহায়তা নেবেন? যদিও এই প্রসঙ্গে দম্পতির কেউই মুখ খোলেননি।
বিগত কয়েক বছরে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও সেগুলো গুজবেই সীমাবদ্ধ থেকেছে। তবে এবার নেটিজেনদের আশা, গুঞ্জনটি এবার বাস্তবের রূপ নেবে এবং তারকা যুগলের পক্ষ থেকে সুখবর শোনা যাবে শিগগিরই।

তথ্যসূত্র: বলিউড মিডিয়া রিপোর্ট, সামাজিক যোগাযোগমাধ্যম

কীওয়ার্ডস:
ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা, ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন, ভিকি কৌশল ক্যাটরিনা খবর, ক্যাটরিনা কাইফ গর্ভধারণ, বলিউড মাতৃত্বের গুঞ্জন


এ জাতীয় আরো খবর