বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২২:৪১:২২
ছবি সংগৃহিত

রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার উভয় কক্ষের (জাতীয় সংসদ ও উচ্চকক্ষ) সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের সংলাপে দুপুরের বিরতির পর এ প্রস্তাব উপস্থাপন করলে সকল দল এ বিষয়ে সম্মত হয়।
কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন।
এছাড়া, প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ৪৮(৪)-এ উল্লিখিত যোগ্যতা প্রযোজ্য থাকবে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। এজন্য সংবিধানে নতুনভাবে অনুচ্ছেদ ৪৮(৪)(ঘ) যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
এই সিদ্ধান্ত জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপের অংশ, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে একটি গণতান্ত্রিক ও কাঠামোগত সংস্কারভিত্তিক রাষ্ট্র গঠন। সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হচ্ছে, যা জুলাই সনদে প্রতিফলিত হবে।

কীওয়ার্ডস:
রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশ, গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ, সংবিধান সংশোধনী ২০২৫, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য


এ জাতীয় আরো খবর