শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২০:০৮:৪৪
ফাইল ছবি

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থাকবে। দাম কার্যকর হবে শুক্রবার (১ আগস্ট) থেকে।
জুলাই ও জুন মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে। ফলে টানা তিন মাস ধরে দেশের বাজারে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন হলো না।
সর্বশেষ জুন মাসে জ্বালানি তেলের দামে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়, অপরদিকে ডিজেলের দাম ২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম ৩ টাকা করে কমানো হয়েছিল।
তার আগে মে মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়। মার্চ ও এপ্রিল মাসে কোনো পরিবর্তন হয়নি, আর ফেব্রুয়ারিতে সব ধরনের জ্বালানি তেলের দাম ১ টাকা বাড়ানো হয়েছিল।
টানা তিন মাস ধরে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় থাকায় ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা এসেছে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

কীওয়ার্ডস: আগস্ট জ্বালানি তেলের দাম, ডিজেল অকটেন পেট্রোল কেরোসিন মূল্য, জ্বালানি তেলের প্রজ্ঞাপন ২০২৫, বাংলাদেশ জ্বালানি বাজার, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় দাম ঘোষণা


এ জাতীয় আরো খবর