মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

দুই দিন আগেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল,প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তানের বিপক্ষে

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ০১:২৪:৩৬
ছবি সংগৃহিত

দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দলটি ৯ আগস্ট রওনা দেওয়ার কথা থাকলেও সফরের সময় এগিয়ে এনে এখন ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে দলটি।
এবারের টপ এন্ড সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহীনস (এ দল) এবং নেপালের ‘এ’ দল। গত আসরে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল, যেখানে তারা অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের কাছে হেরে যায়। এবারের আসরে প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭টায় শুরু হবে এই ম্যাচ।
অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিসিবি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যথাক্রমে ৩১ জুলাই, ১ আগস্ট এবং ৩ আগস্ট।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ ‘এ’ দল আরও একটি চারদিনের ম্যাচ খেলবে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সফর তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ ও নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি করবে।

 


এ জাতীয় আরো খবর