চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত ২০১৬ সালে বিএনপি কর্মী দু’ভাইকে গুমের অভিযোগে ২০২৪ সালে দায়েরকৃত একটি মামলার তিন আসামীকে আদালত প্রাঙ্গণে ডিম মারার সময় পুলিশ ছাত্রদল কর্মীদের লাঠিচার্জ ও মারধর করে পুরিস্থতি নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে শিবগঞ্জে বিএনপি কর্মী দু’ভাই গুমের শিকার হন বলে অভিযোগ রয়েছে পরিবারের। এ ঘটনায় ২০২৪ সালে শিবগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলায় এজাহারনামীয় ্আসামী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, আবুল কালাম আজাদসহ ৩ নেতা উচ্চ আদালতের দেয়া ৮ সপ্তাহ জামিন শেষে উচ্চ আদালতের নির্দেশনায় জেলা দায়রা জজ মো: মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন। এদিকে আদালতে আওয়ামী লীগ নেতাদের আসার খবরে জড়ো হয় ছাত্রদলের কিছু নেতাকর্মী।
বুধবার দুপুরে আদালত তাঁদের জামিন শুনানীর জন্য অতিরিক্ত দায়রা জজ প্রথম মো: আবদুল্লাহ আল মামুনের আদালতে পাঠালে আদালত শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর আসামীদের নেয়া হয় পাশের ভবনে অবস্থিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের হাজতে। সন্ধ্যায় কারাগারে নেবার জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় আদালতের গাড়ী বারান্দায় ছাত্রদলের নেতাকর্মীরা আ’লীগ নেতাদের উপর ডিম ছুঁড়ে মারে ও ¤েøাগান দেয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের বধা দেয় ও লাঠিচার্জ করে। এছাড়া পুলিশ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সেতাউর রহমান সহ ৫ নেতাকর্মীকে কিছু সময়ের জন্য টেনে হিঁচড়ে আদালতের হাজতে ঢুকিয়ে রাখে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ কাউকে আটক করে নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।