বুধবার, জুলাই ২৯, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে অস্ট্রেলিয়া,পয়েন্ট তালিকায় পঞ্চম বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩০ ০২:১৬:১৭
ছবি সংগৃহিত

২০২৫–২০২৭ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র ইতোমধ্যেই জমে উঠেছে। বেশ কয়েকটি দল মাঠে নেমে পয়েন্ট সংগ্রহ করলেও কিছু দল এখনও প্রথম ম্যাচের অপেক্ষায়।
এখন পর্যন্ত তিন ম্যাচে অপরাজিত থেকে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচ খেলে ২৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।
শ্রীলংকা ও ভারত দুই ম্যাচে সমান ১৬ পয়েন্ট অর্জন করে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। বাংলাদেশ দুই ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়েছে, ফলে পঞ্চম অবস্থানে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ খেলেও কোনো পয়েন্ট আদায় করতে পারেনি, ফলে তারা ষষ্ঠ স্থানে নেমে গেছে।
নতুন চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এখনও মাঠে নামেনি। কোনো ম্যাচ না খেলায় এই তিন দল পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে।
আগামী কয়েক মাসে বাকি দলগুলো মাঠে নামলে পয়েন্ট টেবিলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর