মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিশ্বের শীর্ষ ১০ জনপ্রিয় ক্রীড়াবিদ: সামাজিক মাধ্যমে কারা এগিয়ে?

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-২৭ ১৩:১১:৩৮
ছবি সংগৃহিত

খেলার মাঠে সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারকারা এখন জনপ্রিয়তার প্রতিযোগিতায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যা বিশ্লেষণ করে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা ক্রীড়াবিদদের তালিকা। এই তালিকায় বর্তমান ও অবসরপ্রাপ্ত উভয় কিংবদন্তিরাই জায়গা করে নিয়েছেন।

১. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)
সামাজিক মাধ্যমে রাজত্ব করছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ১০৪ কোটিরও বেশি অনুসারী নিয়ে তিনি একমাত্র ক্রীড়াবিদ যিনি ১ বিলিয়ন মাইলফলক ছুঁয়েছেন। শুধু ইনস্টাগ্রামেই তার ফলোয়ার ৬৬ কোটি ১২ লাখ। প্রতিটি স্পনসর পোস্ট থেকে আয় প্রায় ৩৯ কোটি টাকা।

২. লিওনেল মেসি (ফুটবল)
রোনালদোর পরেই আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। তার মোট অনুসারী ৬২ কোটি ৭৭ লাখ। ইনস্টাগ্রামে প্রতিটি স্পনসর পোস্টে আয় প্রায় ৩১ কোটি টাকা।

৩. বিরাট কোহলি (ক্রিকেট)
ক্রিকেটের রাজা কোহলি সামাজিক মাধ্যমেও শীর্ষে। ৩৯ কোটির বেশি ফলোয়ার নিয়ে তিনি ক্রিকেটারদের মধ্যে প্রথম।

৪. নেইমার জুনিয়র (ফুটবল)
ব্রাজিলিয়ান তারকা নেইমারের অনুসারী ৩৮ কোটি ৬১ লাখ। ক্লাব পরিবর্তনের সঙ্গেই তার ফলোয়ারের সংখ্যায় ওঠানামা হয়।

৫. লেব্রন জেমস (বাস্কেটবল)
এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস ২৩ কোটি ৯০ লাখ ফলোয়ার নিয়ে তালিকার একমাত্র বাস্কেটবল খেলোয়াড়।

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল)
রিয়াল মাদ্রিদে যোগদানের পর ফরাসি তারকা এমবাপ্পের জনপ্রিয়তা তুঙ্গে। বর্তমানে তার ফলোয়ার ১৫ কোটি ৮৫ লাখ।

৭. রোনালদিনিও (ফুটবল)
অবসরপ্রাপ্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও ১৫ কোটি ৪৬ লাখ ফলোয়ার নিয়ে এখনও ভক্তদের হৃদয়ে অমর।

৮. ডেভিড বেকহাম (ফুটবল)
স্টাইল আইকন বেকহাম অবসর নেওয়ার পরও ১৪ কোটি ৫২ লাখ ফলোয়ার নিয়ে আলোচনায়।

৯. করিম বেনজেমা (ফুটবল)
রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা বেনজেমার ফলোয়ার সংখ্যা ১৪ কোটি ১৭ লাখ।

১০. শচীন টেন্ডুলকার (ক্রিকেট)
‘ক্রিকেটের ঈশ্বর’ টেন্ডুলকারের জনপ্রিয়তা অম্লান। সামাজিক মাধ্যমে তাকে অনুসরণ করেন ১৩ কোটি ১৫ লাখ মানুষ।

সামাজিক মাধ্যমে এই তারকারা শুধু খেলার মাঠ নয়, ভক্তদের মনেও রাজত্ব করছেন। ব্র্যান্ড ভ্যালু, আয় এবং বিশ্বব্যাপী প্রভাব-সব ক্ষেত্রেই তারা অপ্রতিরোধ্য।

কীওয়ার্ডস: সামাজিকমাধ্যমতারকা CristianoRonaldo LionelMessi ViratKohli SportsInfluencers


এ জাতীয় আরো খবর