বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধের অজ্ঞাত পরিছয় মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-২৫ ২২:১৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (পুরাতন মহানন্দা সেতু)  নীচের  একটি আন্ডারপাস সড়কের ভেতর থেকে অ্জ্ঞাত পরিচয় এক বৃদ্ধের(৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫জুলাই)   সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে রাজশাহীথেকে আসা পিবিআই টিম মরদেহ থেকে পরিচয় শনাক্তের জন্য আলামত সংগ্রহ করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা লোকটি ভবঘুরে প্রকৃতির ছিল বলে পুলিশকে জানিয়েছে। তিনি  প্রায় দু’বছর যাবৎ সেতু এলাকায় ঘোরাঘুরি করতেন। তাঁর মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন দেখা যায় নি। ধারণা করা হচ্ছে,অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকেত পারে। তবে ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর