চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিংনগর সীমান্তের ওপারে বিএসএফ’র তাড়ার মুখে দেশে ফেরার পথে সেলিম মিয়া(২৫) নামে এক বাংলাদেশী চোরাকারবারী আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা সূত্রে বিজিবি ঘটনাটি নিশ্চিত হয়েছে। সেলিম একই ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের আরিফুল হক ওরফে হানিফের ছেলে। তবে তিনি কিভাবে আহত হয়েছেন তা জানাতে পারে নি বিজিবি। এছাড়া সীমান্তে গুলির কোন ঘটনাও ঘটেনি বলেও জানিয়েছে বিজিবি।
এদিকে এ ধরণের এ ধরণের সীমান্ত চোরাচালানের সাথে ভারতীয়রা জড়িত অভিযোগ করে এ ব্যাপারে শুধু বাংলাদেশীদের প্রতি আগ্রাসী না হয়ে ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কড়াভাবে বিএসএফকে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে শিংনগর বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমাস্ত পিলার ৪/৫-১ এস এর নিকট দিযে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে ২/৩ জন চোরকারবারীর একটি দল। এ সময় ৭১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বাংলাদেশে পালিয়ে আসে। বিজিবি ঘটনাটি জানার পর সেলিমের বাড়িতে খোঁজ করে তাঁকে পায় নি। তাঁ বাবাকেও পায় নি। বাড়িতে শুধু নারীরা অবস্থান করছেন। তবে তাঁরা এ ব্যাপারে মুখ খোলেন নি। কোন অভিযোগও করেন নি। রাজশাহী মেডিক্যাল কলেজ পর্যন্ত আহত ব্যাক্তির খোঁজ করেও রাত ১১টা পর্যন্ত বিজিবি তাঁর সন্ধান পায় নি। ধারণা করা হচ্ছে তিনি লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনাায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, এ ব্যাপারে সিংনগর বিওপি কমান্ডার বিপরীতে দৌলতপুর বিএসএফ কমান্ডারের সাথে যোগাযোগ করলে ব্এিসএফ চোরকারবারী তাড়া করার কথা স্বীকার করেছে। তবে গুলির কোন ঘটনা স্বীকার করে নি।
সংশ্লিস্ট ইউপি ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বলেন, মাদক চোরচালানের জন্য কাঁটাতারের বেড়া কেটে চোরাচালানীরা ভারতে প্রবেশর সময় সীমান্তের শূণ্যরেখার নিকটে ঘটনাটি ঘটে। তবে হতাহতের বা গুলির ব্যাপারে তিনি কিছু বলতে পারেন নি। সংশ্লিস্ট গ্রাম পুলিশ আব্দুর রহমান বলেন,সীমান্তে বিএসএফ চোরাকারবারীদের উপর চড়াও হয়েছিল। উভয়ই বলেন, ভারতীয়রাও এ ঘটনায় জড়িত।