বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অভিমুখে তরুণদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক বিস্তৃত জরিপে উঠে এসেছে তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, পছন্দ ও প্রত্যাশার স্পষ্ট চিত্র।
১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি তরুণ ভোট পেতে পারে বিএনপি। এককভাবে দলটি ৩৮.৭৬ শতাংশ তরুণের সমর্থন পেয়েছে।
জরিপ অনুযায়ী, তরুণদের মধ্যে বিএনপির পর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, যাদের প্রতি সমর্থনের হার ২১.৪৫ শতাংশ। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্থান। নবগঠিত এই দলের প্রতি ১৫.৮৪ শতাংশ তরুণ ভোট দিতে পারে বলে মত দিয়েছে।
অন্যদিকে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়-তবে তারা ১৫.০২ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতাংশ, অন্যান্য ধর্মভিত্তিক দল ৪.৫৯ শতাংশ এবং অন্যান্য দল মাত্র ০.৫৭ শতাংশ ভোট পাবে বলে মনে করা হচ্ছে।
জরিপে স্পষ্ট হয়েছে যে, নারী ভোটারদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা বেশি আগ্রহ রয়েছে।
পুরুষদের মধ্যে: বিএনপি ৪০%, জামায়াত ২২.২১%, এনসিপি ১৪.৪৪%
নারীদের মধ্যে: বিএনপি ৩৭.০৩%, জামায়াত ২০.৫৭%, এনসিপি ১৭.৪৭%
রাজনৈতিক সমর্থনে শহর ও গ্রামভিত্তিক বড় ধরনের পার্থক্যও দেখা গেছে।
শহরে:
বিএনপি: ৩৯.৭৭%
জামায়াত: ২১.৬৬%
এনসিপি: ১৬.২৮%
আওয়ামী লীগ: ১৩.৪৬%
গ্রামে:
বিএনপি: ৩৭.৭২%
জামায়াত: ২১.২৫%
এনসিপি: ১৫.৩৮%
আওয়ামী লীগ: ১৬.৬২%
এ থেকে বোঝা যায়, গ্রামীণ ভোটারদের মধ্যে আওয়ামী লীগের প্রতি কিছুটা বেশি ঝোঁক রয়েছে, যদিও বিএনপি গ্রামে ও শহরে উভয় ক্ষেত্রেই শীর্ষে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, দেশের ৮২.৭% তরুণ সরাসরি রাজনীতিতে জড়াতে চান না।
রাজনীতিতে সহিংসতা রয়েছে- মনে করে ৫৮.৭%
দুর্নীতি ও আদর্শের ঘাটতি রয়েছে -মনে করে ৫৬.৪%
রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী মাত্র -৩.২%
এটা দেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।
সানেম জরিপে উঠে এসেছে তরুণদের সামাজিক সংবেদনশীলতাও।
মব জাস্টিস বা গণপিটুনি নিয়ে উদ্বিগ্ন-৭১.৫%
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সহিংসতা নিয়ে চিন্তিত-৩৪.৫%
লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন-৫৩.৬%
তরুণদের পেশাগত স্বপ্ন ও শিক্ষা নিয়ে তাদের ধারণাও জরিপে উঠে এসেছে:
সরকারি চাকরিতে আগ্রহী-৩৬.৯৯%
ব্যবসায় আগ্রহী-২৬.৪১%
শিক্ষা খাতে সংস্কার দরকার মনে করেন-৯৪%
কিন্তু সংস্কার সম্পর্কে সচেতন মাত্র- ২.৩%
তথ্য গ্রহণের ক্ষেত্রে তরুণরা মূলত ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরশীল:
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে খবর পান-৮৭.৪%
টেলিভিশন থেকে-৪৭.৭%
পত্রিকা থেকে মাত্র-১৩%
জরিপটি প্রকাশ করা হয় গতকাল ঢাকার মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের তত্ত্বাবধানে। বিশ্লেষকরা বলছেন, এই জরিপ শুধু পরিসংখ্যান নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী একটি বার্তা।
তাদের মতে, তরুণদের মধ্যে এনসিপির মতো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে, যা দেশের রাজনীতিতে পরিবর্তনের নতুন ধারা তৈরি করতে পারে।
কীওয়ার্ডস:
বাংলাদেশের তরুণ ভোট, ২০২৫ নির্বাচন জরিপ, সানেম জরিপ ২০২৫, তরুণদের রাজনৈতিক মত, বিএনপি সমর্থন, এনসিপি নতুন দল, জামায়াতে ইসলামী ভোট, তরুণদের রাজনীতি, বাংলাদেশ যুবরাজনীতি, নতুন রাজনৈতিক শক্তি, তরুণদের মতামত জরিপ